কুলাউড়ায় দপ্তরীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় দপ্তরীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী বরুন ভুষন সুত্রধর (সুবেল) এর বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট সেনাবহিনী অভিযুক্ত দপ্তরী বরুন ভুষন সুত্রধরকে আটক করে থানায় সোপর্দ করেছে।

তবে বিষয়টি সমাধানের জন্য দু’দিন বিলম্ব করায় এবং দপ্তরী বরুন ভুষন সুত্রধরকে বিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। বৃহস্পতিবার অভিভাবকরা বিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী দপ্তরী বরুন ভুষন সুত্রধর আটক করে নিয়ে আসে এবং কুলাউড়া থানায় সোপর্দ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় লোকজন ও অভিভাবকরা জানান, দপ্তরী বরুন ভুষন সুত্রধর ২৭ আগস্ট মঙ্গলবার ২য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। শিশুটির অভিভাবকরা বিষয়টি প্রধান শিক্ষক কৃপাসিন্ধু চক্রবর্তীকে অবহিত করলে তিনি সমাধান করার কথা বলে দু’দিন সময়ক্ষেপন করেন। শুধু তাই নয় অভিযুক্ত দপ্তরী বরুন ভুষন সুত্রধরকে দায়িত্ব পালনের সুযোগ দেন। এতে অভিভাবকরা ক্ষুব্দ হয়ে উঠেন।

Manual8 Ad Code

এলাকাবাসী অভিযোগ করেন, ইতিপূর্বে একাধিকবার এধরনের ঘটনা ঘটে। কিন্তু প্রধান শিক্ষক কোন প্রতিকার না করায়, সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।

Manual7 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, শিশু শিক্ষার্থীর বক্তব্য নিয়ে অভিযুক্ত দপ্তরী বরুন ভুষন সুত্রধরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!