জেলা প্রশাসকের সাথে কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

জেলা প্রশাসকের সাথে কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় ইউএনও মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, জেলা ও উপজেলার সকল কর্মকর্তারা অফিস টাইমের এক মিনিট পরে নয় বরং এক মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে। আবার অফিস ছুটির নির্ধারিত সময়ে চলে যাবেন। অতিরিক্ত সময় বা রাতে অফিস করার কোন প্রয়োজন নেই।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলায় আমিসহ সকল অফিসেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মানুষ যে আশা নিয়ে দেশের পটপরিবর্তণ করেছে তার যথাযথ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জামায়াতে ইসলামীর আমির আব্দুল হামিদ খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, দাবাড়ু এম মছব্বির আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আদনান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার, সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, বরমচাল ইউনিয়নের খোরশেদ আহমদ খান সুইট,  রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ. কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান, হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসিনা আক্তার ডলিসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!