কুলাউড়ার ভাটেরা স্টেশন এলাকায় রেললাইন থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার ভাটেরা স্টেশন এলাকায় রেললাইন থেকে ছিন্নভিন্ন লাশ উদ্ধার

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: সিলেট-আখাউড়া সেকশনের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশন সংলগ্ন রেললাইন থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। লাশ টুকরো টুকরো হওয়ায় তার পরিচয় শনাক্ত করা মুশকিল ছিলো বলে জানান স্থানীয়রা।

Manual2 Ad Code

ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন শনিবার সকালে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে তাকে জানান। তিনি বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সিলেট রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় নিশ্চিত হওয়া যাচ্ছে না তিনি ট্রেনে কাটা পড়েছেন নাকি ট্রেন থেকে পড়েছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!