কুলাউড়ায় কিশোরীর সাথে অনৈতিক সম্পর্ক : ধর্ষণ মামলায় যুবক শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় কিশোরীর সাথে অনৈতিক সম্পর্ক : ধর্ষণ মামলায় যুবক শ্রীঘরে

  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: কিশোরীর বাবা মারা গেছেন ৫-৬ মাস আগে। এই সুযোগে সযোগিতার বাড়িয়ে দেওয়ার অজুহাতে ওই কিশোরীর সঙ্গে ৩৮ বছরের বিবাহিত যুবক গড়ে তুলেন প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে একের পর এক শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছেন প্রেমিক যুবক। এভাবে রোববার রাতেও যান কিশোরী প্রেমিকার সঙ্গে একান্তভাবে সময় কাটাতে। কিন্তু স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে কিশোরী থানায় দায়ের করে ধর্ষণ মামলা।

Manual5 Ad Code

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে । এ ঘটনায় জমশেদ মিয়া (৩৮) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে।

Manual5 Ad Code

জমশেদ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে। রোববার রাতেও জমশেদ কিশোরীর বাড়িতে গেলে স্থানীয় জনতা তাকে হাতে-নাতে ধরে পুলিশে খবর দেন। পরে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমশেদকে আটক করেন।

Manual5 Ad Code

ভুক্তভোগী কিশোরী থানায় বাদী হয়ে জমশেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে। আটক জমশেদ বিবাহিত এবং তার স্ত্রী-সন্তানও রয়েছে বলেও জানান ওসি।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!