কুলাউড়ায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন’ এমন স্লোগান নিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পৌরসভা হলরুমে এই সমাবেশ এবং আছরের নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি আ খ ম শাহীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম কুতুব ও মাওলানা মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী।

Manual7 Ad Code

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,  খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হুসাইন, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, খেলাফত মজলিস জেলা পেশাজীবি সম্পাদক নেছার আহমদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ জালালুর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

এদিকে কর্মী সমাবেশ শেষ করে আছরের নামাজের পর শহরে এক বিক্ষোভ মিছিল করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!