কমলগঞ্জে অটোরিক্সা উল্টে এক পর্যটকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কমলগঞ্জে অটোরিক্সা উল্টে এক পর্যটকের মৃত্যু

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়া টাণিং পয়েন্টে অটোরিক্সা উল্টে আবু সাঈদ শাহীন (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ শাহীনসহ কয়েকজনের একটি দল কমলগঞ্জের মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বাইক্কা বিল ঘুরার জন্য একটি অটোরিক্সা চুক্তি করেন। সোমবার শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ওই অটোরিক্সা নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে বের হন। লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া টাণিং পয়েন্ট অতিক্রমের সময় ব্রেক ফেল করে অটোরিক্সা উল্টে যায়। এসময়ে ডানপাশে থাকা আবু সাঈদ শাহীন গুরুতর আহত হন। পরে সতীর্থরা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাঈদের পৈত্রিক বাড়ি নোয়াখালি জেলার সুধারাম থানার মাইজদী গ্রামে।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!