কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক(ইনক) এর সহযোগীতায় কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকার ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

(০৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির প্রমূখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে ২ শত জনকে নগদ ১ হাজার করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়া হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!