কুলাউড়ার জয়চন্ডীতে ইতালি প্রবাসী রাজুকে সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার জয়চন্ডীতে ইতালি প্রবাসী রাজুকে সম্মাননা প্রদান

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের পক্ষ থেকে ইউরোপিয়ান (ইতালী) প্রবাসী মোহিতুর রহমান রাজুকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে ক্লিনিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি, ইউপি সদস্য বিমল দাসের সভাপতিত্বে এবং ক্লিনিকের সিএইচ সিপি কামাল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইউরোপিয়ান প্রবাসী মোহিতুর রহমান রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোতাহীর আলী চৌধুরী কনা স্যার, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, সিজি সদস্য ও সাবেক মেম্বার লোকমান মিয়া, সিজি সদস্য আশুক আহমদ।

Manual7 Ad Code

বক্তব্যকালে প্রবাসী রাজু বলেন, সরকারের পাশাপাশি এই কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক ৫ বছর মেয়াদি একটি স্বাস্থ্যসেবা প্রজেক্ট হাতে নিয়েছি। এলাকার অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে আগামী ৫ বছর এখানে আগত শিশুদের জন্য নেবু লাইগেশন, ডায়াবেটিস রোগীদের চেকআপ, গর্ভবতী মায়েদের চেকআপ, অটিস্টিক বাচ্চাদের উন্নত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়াসহ স্বাস্থ্যসেবামুলক বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রজেক্টটি আগামী ৫ বছর সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!