কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভা হলরুমে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

Manual1 Ad Code

তিনি বলেন, নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছরে কঠিন ধাপ অতিক্রম করেছে কালবেলা। আশা করি কালবেলা অনেক দূর এগিয়ে যাবে সৃষ্টিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতিরসামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সব মানুষের। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, নিউ নেশন প্রতিনিধি মো. মছব্বির আলী,  আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বক্স, মানবঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, ইনকিলাব প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান, যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, আশিকুল ইসলাম বাবু, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাবেল, সংবাদকর্মী কাওসার আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন রাজ্জাক, সামসু উদ্দিন বাবু, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম, কেফায়েত ইসলাম প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!