কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম গ্রেফতার

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা,কুলাউড়া :: কুলাউড়া উপজেলা রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম (৫৮) কে আটক করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা দায়ে অভিযুক্ত হিসাবে তাকে আটক করে পুলিশ। কুলাউড়া থানার ওসি গোলাম আপসার এর নেতৃত্বে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়  এবং দুপুরে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার দায়ে আওয়ামী লীগের ৮৩ জনের নামে একটি এবং ২০ জনের নামে আরেকটি মামলা রূজু হয় কুলাউড়া থানায়। এ দুটি মামলার ১২ জনকে এ পযন্ত আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক অবস্থায় আছে।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার জানান, রাজনৈতিক মামলার আসামি রেলওয়ে শ্রমিকলীগ নেতা আব্দুল কাইয়ুমকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও আব্দুস শুকুর (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!