কুলাউড়ায় এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া :: ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন (এইচপিভি) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।
এসময় কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহাকারি শিক্ষা অফিসার এখলাছ মিয়া, ডা: মঈনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানায়, কুলাউড়া উপজেলার ২১ হাজার ৩শ কিশোরীদেরকে জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হবে। ২৪ অক্টোবর থেকে ১৮ কার্য দিবসে এ ভ্যাকসিন কার্যক্রম চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্টানে এবং ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও টিকা প্রদান কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম শ্রেণি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ভ্যাকসিন প্রদান করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!