একাধিক মামলার পলাতক আসামী শাওন সিলেট থেকে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

একাধিক মামলার পলাতক আসামী শাওন সিলেট থেকে গ্রেফতার

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code


এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলার ওয়ারেন্টপ্রাপ্ত পলাতক আসামী মুহিদুর রহমান শাওনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া
থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিলেট থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মুহিদুর রহমান শাওন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তিলাশীজুড়া গ্রামে ব্রিজের ওপর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে ব্যবসায়ী তৌহিদুল হায়দারের ওপর হত্যার উদ্দেশ্যঅতর্কিত হামলা চালায় মুহিদুর রহমান শাওনসহ তার সহযোগীরা। পরে এ ঘটনায় গত ২০ ডিসেম্বর মুহিদুর রহমান শাওন (২৭), একই এলাকার মুজাহিদ ইসলাম (২৭) ও রুবেল মিয়া (৪২) কে অভিযুক্ত করে কুলাউড়া থানায় মামলা (নং-১৮, ২০/১২/২০২৩) দায়ের করেন ব্যবসায়ী তৌহিদুল। পুলিশ মামলার আসামী মুজাহিদুলইসলাম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করলেও অন্যতম আসামী মুহিদুর রহমান শাওন পুলিশী ধরাছোঁয়ার বাইরে চলে যান। এদিকে মামলার তদন্ত শেষ করে চার্জশিট আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এস আই মোঃ আমির উদ্দিন। পরে আদালত মুহিদুর রহমান শাওনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শাওন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগ নেতা ও রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েলের ছত্রছায়ায় সে স্থানীয় এলাকায় বিভিন্ন অপকর্ম করেছে।

Manual5 Ad Code

আরো জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ রাজনগর থানার মাথিউরা চা বাগান এলাকায় কুলাউড়া মৌলভীবাজার সড়কে রাজনগর উপজেলার হাজীনগর চা-বাগান এলাকার বাসিন্দা মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া (৩৮) এর উপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়া। এই ঘটনায় মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়াকে অভিযুক্ত করে রাজনগর থানায় মামলা (নং-১৭, ২৮/০৩/২০২৪ইং) দায়ের করেন হামলার শিকার জলিল মিয়া। এদিকে মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় আরেকটি মামলা (নং-১৩৮/২৪ইং) দায়ের করেন আমির আলী নামের আরেক ব্যক্তি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় প্রতারণা ও মারামারির ঘটনায় মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
Manual4 Ad Code

মামলার বাদী তৌহিদুল হায়দার বলেন, আমার ওপর হামলার ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করি। মামলাটি তুলে নিতে উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মুক্তাদির তোফায়েল, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান শাহিন, ব্যাংকার এনাম উদ্দিনের প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি প্রদান করে মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়া। এমনকি গত ২০ মার্চ মৌলভীবাজার আদালত থেকে বের হওয়ার সময় আমাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে শাওন গং। পরে ওই ঘটনায় ওইদিনই মৌলভীবাজার সদর থানায় একটি সাধারন ডায়েরী করি। দীর্ঘদিন শাওন আত্মগোপনে ছিল। দীর্ঘদিন পর তাকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. গোলাম আপছার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি শাওন দীর্ঘদিন ধরে সিলেটে আত্মগোপনে ছিল। অবশেষে তাকে পুলিশের অভিযানে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামি শাওনকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!