কুলাউড়ায় প্রবাসীর বসতঘরে বিদ্যুতের মিটার খুলে নিলো পল্লীবিদ্যুৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় প্রবাসীর বসতঘরে বিদ্যুতের মিটার খুলে নিলো পল্লীবিদ্যুৎ

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

৫ শিক্ষার্থীসহ ১০ সদস্যের পরিবার অন্ধকারে
এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার নর্তন গ্রামের বাইরাইন প্রবাসী মো:শাহিন মিয়ার ব্যবহৃত মিটার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুলে আনায় কলেজ ও স্কুল পড়–য়া ৫ শিক্ষার্থীসহ ১০ সদস্যের পরিবার পড়েছেন চরম বিপাকে। গত ২০ বছর থেকে পল্লী বিদ্যুতের গ্রাহক থেকে মাসিক বিল দিয়ে আসার পর হঠাৎ করে বিনা নোটিশে লাইন কেটে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।

Manual4 Ad Code

প্রবাসী শাহিন মিয়া অভিযোগ করে বলেন, আমার মা চরম অসুস্থ। ১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এমতাবস্থায় আমার মাকে অসুস্থ অবস্থায় রেখে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শাহ কয়ছর আলী নামে এক ব্যাক্তির প্রভাবে লাইন কেটে ফেলায় আমার মা আরও অসুস্থ হয়ে পড়েছেন। আমার বোন কলেজে পড়ে। আমার ছেলে,মেয়ে, ভাতিজা ও ভাতিজি স্কুলে পড়ে। ২ দিন থেকে তাদের পড়ালেখা বন্ধ রয়েছে। এবং ২ দিন থেকে পানি না থাকায় পানি কিনে খেতে হচ্ছে। মোমবাতি জ্বালিয়ে রাত্রি পার করছি। আমার বৃদ্ধ মা বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ট হয়ে মরনাপন্ন হয়ে পড়েছেন।

Manual5 Ad Code

এব্যাপারে বৈষম্যবিরোধী সমন্বয়ক আল আদনান চৌধুরী বলেন, সম্পূর্ণ অমানবিকভাবে কুলাউড়া অফিসের পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের লাইন কেটে মিটার নিয়ে এসেছেন। কোন নোটিশ না দিয়ে আকষ্মিকভাবে ক্যাডারী স্টাইলে লাইন কেটে আনায় আমরা বি¯িœত হয়েছি। আমি পল্লী বিদ্যুতের জিএম,ইউএনও মহোদয়ের সাথে কথা বলেছি।

এব্যাপারে শাহ কয়ছর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এব্যাপারে পল্লী বিদ্যুতের এজিএম তারেক মাহমুদ বলেন,শাহ কয়ছর আলীর অভিযোগের প্রেক্ষিতে লাইন বিচ্ছিন্ন করে মিটার নিয়ে আসা হয়েছে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!