কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার  মো. কামরুল হাসান          – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

 কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার  মো. কামরুল হাসান         

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. কামরুল হাসান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

Manual4 Ad Code

জানা যায়, কুমিল্লা জেলার অধিবাসী কামরুল হাসান বাংলাদেশ পুলিশে যোগদানের পর ডিবি, পিবিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

সবশেষ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাকে বদলি করা হয়।

Manual2 Ad Code

এ ছাড়া ২০০৪ এবং ২০১০ সালে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করায় জাতিসংঘ পদকে ভূষিত হন তিনি।

যোগদানের পর কামরুল হাসান এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কুলাউড়া সার্কেলের আওতাধীন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবো।কোনো ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাসসহ সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!