কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে বুধবার (২০ নভেম্বর) দুপুরে এইচএসসি-২৪ এর পরীক্ষায় জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রাইজিং সান আইডিয়াল স্কুলে এই সংবর্ধনার আয়োজন করে এভারগ্রিন হাজীপুর নামক সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ছিলো আন্তর্জাতিক মানের। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার অনুশীলন আর সৃজনশীল শিক্ষার নামে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো। এখন আশার কথা দেশের ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্র্বতীকালীন সরকার শিক্ষাব্যবস্থা সংস্কার করার উদ্যোগ নিয়েছে। এতে হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে।

Manual1 Ad Code

এভারগ্রিন হাজীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তাজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার কে.সি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রোমান, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুমিত মাছুম, মশিউর রহমান সোহাগ, ছাত্রদল নেতা শাহান আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে রাইজিং সান আইডিয়া স্কুলের পরিচালক ইমদাদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, সভাপতি ফুল মিয়া, সাজ্জাদুর রহমান রাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য রাখেন জিপিএ-৫ পাওয়া আখি আক্তার মান্না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!