জামিন পেয়ে ৪ নারী শিশু ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

জামিন পেয়ে ৪ নারী শিশু ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

 

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে গত দুদিন আগে নারী শিশুসহ আটক ৮ বাংলাদেশি নাগরিককের মধ্যে ৪ নারী শিশুকে শুক্রবার ২৯ নভেম্বর জামিন দেন আদালত। জামিন পাওয়ার পর রাতেই আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি। শনিবার ৩০ নভেম্বর ফের তাদেও আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

বিজিবি জানায়, গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই ৮জনকে আদালতে প্রেরণ করা। তাদেরকে আদালতে তোলার পর বিচারক মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহাকে (২) জামিন দেন। জামিন পেয়ে রাতেই তারা আবারও লালারচক সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করে। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার দুপুরে আটককৃতদের আবারও আদালতে প্রেরণ করা হয়েছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!