কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার টিলাগাঁও পৃথিমপাশা ও পৌর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় অভিযুক্ত এসব আসামীদের গ্রেফতার করা হয়। ১৫ ডিসেম্বর রোববার তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন -টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক, পৃথিমপাশা ইউনিয়নের বুধপাশা গ্রামের নূর মিয়া, সম্মান গ্রামের আব্দুল মুনিম সোহেল এবং পৌরসভার শিবির এলাকার আব্দুল ওয়াহিদ।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, গ্রেফতারকৃতরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার অভিযুক্ত আসামী। রোববার সকালে মৌলভীবাজার আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!