কুলাউড়ায় আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলীবাজারের কুলাউড়ায় আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুইদিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: মোহসিনের সভাপতিত্বে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ওয়াশ কনসালট্যান্ট মো: জাহিদ আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কর্মশালার মডারেটর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম এবং সিনিওর হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য দেন, প্রকল্পের মডারেটর ইফতেখার আলম ও আনিসুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ চৌধুরী হেলাল। কর্মশালায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার সাদেক সফিউল্লাহ, প্রকল্পের ফিল্ড ফ‍্যাসিলিটেটর আব্দুল আলীম,ইউপি চেয়ারম্যান, সচিব, প্রাইমারী ও হাই স্কুল শিক্ষক, এলাকার ইমাম ও পুরোহিত, ইউপি মেম্বার, স্বাস্থ্য কর্মকর্তা,নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িতরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!