কুলাউড়ার জয়চন্ডীতে মায়ের দোয়া যুব সংঘের পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার জয়চন্ডীতে মায়ের দোয়া যুব সংঘের পুরস্কার বিতরণ

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় ‘মায়ের দোয়া যুব সংঘ’ কর্তৃক আয়োজিত দিনব্যাপী খেলাধুলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে পূর্ব রংগীরকুল  প্রধান সড়ক সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual3 Ad Code

জানা যায়, ‘মানবতার কল্যাণে অঙ্গীকারবদ্ধ’ এমন প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালে ‘মায়ের দোয়া যুব সংঘ’ নামের একটি কমিটি গঠন করেন পূর্ব রংগীরকুল এলাকার কয়েকজন যুবক-তরুণ। প্রতিষ্ঠার পর থেকেই খেলাধুলাসহ আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত ছিলো সংঘটনের কার্যক্রম। বিভিন্ন সময়ে হতদরিদ্র অসহায় মানুষের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংঘটনটি।

Manual8 Ad Code

বিজয়ের মাস উপলক্ষে ২৭ ডিসেম্বর দিনব্যাপী খেলাধুলার আয়োজন করে সংঘটনটি। মায়ের দোয়া যুব সংঘের সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, কুলাউড়া উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম, পূর্ব রংগীরকুল জামে মসজিদের সভাপতি আবদুল গপ্ফার চৌধুরী, সাংবাদিক আবদুল আহাদ, কুলাউড়া রক্তদান সংস্থার আবদুল মজিদ, সংঘটনের উপদেষ্টা রফিকুল ইসলাম, জুয়েল আহমদ, ঝন্টু বর্ধন প্রমুখ।

Manual4 Ad Code

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘটনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম ও সুমন আহমদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন তুহিন, অর্থ সম্পাদক আজিম উদ্দিনসহ সংঘটনের সদস্যরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!