কুলাউড়ায় দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রোববার ০৫ জানুয়ারি বালিকা বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপী উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিসিসিআইআর’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: অহেদুল আকবর, স্বাগত বক্তব্য দেন বক্তব্য দেন বিসিসিআইআর’র সাইন্টিফিক অফিসার নাতাশা নাফিসা হক, মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসিআইআর’র সিনিয়র সাইন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, অগ্রণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিসিসিআইআর’র প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: অহেদুল আকবর বলেন, এই অনুষ্ঠান আয়োজনের মূল কারণ হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ সৃষ্টি করা। লাগসই প্রযুক্তির ব্যবহার করা এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠন করা।

দু’দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় কুলাউড়া উপজেলার ৩৩ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টলসহ মেলায় অংশ নেয়। ##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!