৩০ বছর পর কুলাউড়ার এমএ গনী আদর্শ কলেজে  ডিগ্রী স্তর অনুমোদন : উদ্বোধনে আসছেন ভিসি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

৩০ বছর পর কুলাউড়ার এমএ গনী আদর্শ কলেজে  ডিগ্রী স্তর অনুমোদন : উদ্বোধনে আসছেন ভিসি

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি::

Manual5 Ad Code

প্রতিষ্টার ৩০ বছর পর কুলাউড়ার ব্রাম্মনবাজারের শ্রীপুরে প্রতিষ্টিত এমএ গনী আদর্শ কলেজ ডিগ্রী স্তরের অনুমোদন লাভ করেছে। এবং জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ শনিবার ডিগ্রীস্তরের উদ্বোধন করতে আসছেন। ৩০ বছর পর ডিগ্রী স্থরের অনুমোদন এবং ভিসির আগমনের বিষয়ে শুক্রবার বিকেলে কলেজের অধ্যক্ষ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ এ এন এম আলম জানান, সাবেক এমপি মরহুম আলহাজ এ এন এম ইউছুফ মোক্তার সাহেব ১৯৯৫ সালে ইউছুফ গনি আদর্শ কলেজ নামে অত্র কলেজটি প্রতিষ্টা করেন।কিন্তু বিগত সরকার সিলেট বিভাগের ২ টি প্রতিষ্টানের নামকরন পরিবর্তন করলে উক্ত ইউছুফ গনি আদর্শ কলেজের নাম পরিবর্তন করে এম এ গনি আদর্শ কলেজ নামকরন করতে হয়। কলেজটি প্রতিষ্টার পর থেকে অত্যন্ত সুনামের সহিত কলেজটি ফলাফলে এগিয়ে থাকলেও রাজনৈতিক কারনে গত ৩০ বছর থেকে কলেজটি ডিগ্রী কোর্সের অনুমোদন পায়নি। বিভিন্নবার আবেদন করা হলেও ডিগ্রীর অনুমোদন মেলেনি এতোদিন। ৫ আগষ্টের পট পরিবর্তনের গত ডিসেম্বর মাসে ডিগ্রী কোর্স অনুমোদনের জন্য পুনরায় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভিসি বরাবরে এবং কলেজের প্রতিষ্টাতার ছেলে সুপ্রীমকোর্টের স্বনামধন্য আইনজীবি এড. আবেদ রাজার সহযোগীতায় অবশেষে ১৫ জানুয়ারী এমএ গনি আদর্শ কলেজ ডিগ্রী স্তরের অনুমোদন লাভ করে।

অধ্যক্ষ এ এন এম আলম জানান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ আজ শনিবার  সকাল ১০ টায়  কলেজে উপস্থিত থেকে ডিগ্রীস্থরের উদ্বোধন করবেন । তাঁর আগমন এবং কলেজটি ডিগ্রী স্থরে উন্নীত হওয়ার খবরে এলাকায় আনন্দের বন্যা বইছে। তিনি জানান, বর্তমানে বিএ ও বি.কম দুটি বিভাগ অনুমোদন পেয়েছে। পর্যায়ক্রমে বিএসসি এবং অনার্সও চালু হবার আশা রয়েছে।

Manual4 Ad Code

সংবাদসম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন কলেজের গর্ভনিংবডির সাবেক সভাপতি লল্ডন প্রবাসী  ফারুক উদ্দিন আহমদ সুন্দর, সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার,সহকারী অধ্যাপক মোতাহের হোসেন, গভর্নিং বডির সাবেক সদস্য আবুল হাসান খান,বিশিষ্ট রাজনীতিবিদ সারোয়ার আলম বেলাল ও ইউপি সদস্য লুৎফুর রহমান। ##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!