কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ট্রাস্টের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে ও পরিচালক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রভাষক সিপার উদ্দিন, যুক্তরাজ্যস্থ কমিউনিটি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন, তৈয়বুননেছা সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, জামায়াত নেতা খন্দকার আব্দুস সোবহান, কবি ইব্রাহিম খলিল, প্রভাষক খালিক উদ্দিন, সমাজসেবক শেলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, সাংবাদিক এইচ ডি রুবেল, রাসেল আহমদ প্রমুখ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিহাটি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাসুক প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!