কুলাউড়ার রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র অভিষেক গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র অভিষেক গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

 
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘ক্রীড়া ভ্রাতৃত্ব সমাজসেবা ধ্বংস নয়, সৃষ্টি সুখের উল্লাসে আমরা তৎপর’ এই স্লোগান ধারণ করা কুলাউড়ার প্রাচীনতম সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

১ ফেব্রুয়ারি বিকেলে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

Manual6 Ad Code

নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুয়েব উদ্দিন জিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ছকলেন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের লাইফ মেম্বার এম মইনুল ইসলাম মছলু, সাংবাদিক আব্দুল কুদ্দুছ, আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান নাজমুল বারী সোহেল, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব, দক্ষিণ লংলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহেল, ইউপি সদস্য নেহার বেগম ও সুষমা রাণী বৈদ্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি শামসুল আজাদ সামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মো. আব্দুর রহিম টিপু, ইসমাইল হোসেন সাগর, ফয়জুল হক, তোফায়েল বেগ প্রমুখ।

Manual4 Ad Code

সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন নবগঠিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে পরিচয়পত্র তুলে দেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!