ফলো আপ- কুলাউড়ায় আহাদ আলী হত্যাকান্ড- আতঙ্কে বাড়ী ছাড়া পরিবার আত্মীয়ের বাড়িতে কাটছে দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

ফলো আপ- কুলাউড়ায় আহাদ আলী হত্যাকান্ড- আতঙ্কে বাড়ী ছাড়া পরিবার আত্মীয়ের বাড়িতে কাটছে দিন

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা সীমান্তবর্তী এলাকায় ভারতীয়দের হাতে খুন হওয়া বাংলাদেশি কৃষক আহাদ আলীর পরিবার ভয়ে এখনো নিজ বাড়িতে ফিরছে না। আহাদ আলী খুনের ঘটনায় কান্না থামছে না পরিবারের। এ হত্যাকান্ডের ঘটনার পর থেকে এখনো আতঙ্কে রয়েছেন তার স্ত্রী-সন্তানরা।

নিহত আহাদ আলীর মৃত্যুর পর স্ত্রী জমিরুন নেছা, একমাত্র ছেলে আশরাফুল আলী এবং মেয়ে রাছনা বেগম নিয়ে রড় মেয়ে রাহেলা বেগমের স্বামীর বাড়িতে বর্তমানে রয়েছেন। বিভিন্ন আত্মীয়ের বাড়িতে তারা দিনযাপন করছেন। পরিবারের সদস্যরা ভয়ে সীমান্তঘেষা বাড়িতে ফিরছেন না কেউ। আসামিরা কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। ভারতীয় এবং বাংলাদেশি খুনিদের ভয়ে সীমান্তবর্তী নির্জন বাড়িটি এখন জনমানবহীন। ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে বাড়িতে।

Manual3 Ad Code

নিহত আহাদ আলী স্ত্রী জমিরুন নেছা জানান, ভারতীয় আসামিরা শুনেছি এখনো তাদের বাড়িতে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এবং ওইখান থেকে আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। যেহেতু কাটাতার টপকিয়ে তারা বাংলাদেশে এসে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে। আবার ফিরেও গেছে নির্বিঘেœ। এখন যদি আমরা বাড়ি ফিরি তাহলে ওই আসামিরা রাতের আধাঁরে এসে আবারও আমাদের ওপর হামলা চালাতে পারে। তাই ভয়ে কেউই বাড়ি ফিরছি না।

Manual1 Ad Code

আহাদ আলীর মেয়ে অষ্টম শ্রেণী পড়–য়া রাছনা বেগম বলেন, বাবার মৃত্যুর শোক এখনো আমরা ভুলতে পারছি না, সবাই এখনও আতঙ্কে আছি। বাবা মারা যাওয়ার ১০ দিন অতিবাহিত হলেও দেশে থাকা কোনো আসামি এখনো গ্রেফতার না হওয়ায় আমরা আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছি।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার বলেন, আসামি আটক করতে আমরা বেশ কয়েকবার পাহাড়ী অঞ্চল হানা দিয়েছি। দেশে থাকা আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

এব্যাপারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লে: কর্নেল জাকারিয়া জানান, ওই পরিবার আতঙ্কের বিষয়ে আমরা অবগত নই। তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল অব্যাহত রয়েছে। ভারতে থাকা আসামিদের গ্রেফতারের ব্যাপারে ইতোমধ্যে আমরা পতাকা বৈঠক করে চিঠি দিয়েছি। আসামী গ্রেফতারে ভারতীয় বিএসএফ এবং পুলিশ সহযোগিতা করবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি দুপুরে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকুটি জেলার ইরানী থানার পূর্ব ইরানী গ্রাম থেকে হায়দার আলীর নেতৃত্বে ৫-৬ জনের একটি দল অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের নোমেন্স ল্যান্ডে অনুপ্রবেশ করে রাম দা ও লাঠিসোঠা দিয়ে কৃষক আহাদ আলীকে নির্মমভাবে হত্যা করে। আহাদ আলীর শ্বশুরের কিছু কৃষি জমি রয়েছে বাংলাদেশ অংশে জিরো লাইনে। সেগুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন জামাতা আহাদ। মূলত ওই জায়গাকে কেন্দ্র করে মুলত এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!