কুলাউড়ায় নিখোঁজের ৩দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় নিখোঁজের ৩দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার!

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ৩দিন পর কানাই পাসী (২৫) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের গলাকাটা ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাতে উপজেলার হলিছড়া চা-বাগানের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কানাই পাসী হিঙ্গাজিয়া গ্রামের নারায়ন পাসীর ছেলে।

Manual6 Ad Code

নিহতের স্ত্রী শিলা পাসী জানান, কানাই দিনমজুরীর পাশাপাশি রাতে উপজেলার ব্রাহ্মণবাজারে বাজার চৌকিদার (নাইট গার্ড) হিসেবে কাজ করতো। গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

এঘটনায় নিহত কানাই পাসীর বাবা নারায়ন পাসী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সন্দেহভাজন হিসেবে স্থানীয় বাসিন্দা বিকাশ গোয়ালা, শিবু গৌড় ও সৌরভ গৌড় নামক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে স্থানীয় ৩জনকে আটক করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!