কুলাউড়া জয়চন্ডীতে ইক্বরা ওয়েলফেয়ারের খাদ্য সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়া জয়চন্ডীতে ইক্বরা ওয়েলফেয়ারের খাদ্য সহায়তা

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ইকরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামি কুলাউড়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে জয়চন্ডী ইউনিয়নের রামপাশা দৌলতপুর মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

জয়চন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কয়েছ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী।

Manual1 Ad Code

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল বারী মাস্টার, বর্তমান নায়েবে আমির জাকির হোসেন, সহ-সেক্রেটারি এম সাইফুল ইসলাম খান, সাবেক ছাত্রনেতা নিয়াজ মোর্শেদ, জয়চন্ডী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি শরীফ আহমেদসহ অনেকে।

পরে স্থানীয় এলাকার ৫০ টি অসহায় পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রী উপহার তুলে দেন অতিথিগণ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!