কুলাউড়ায় মনু নদীর ৫ লক্ষাধিক টাকার বালু লুটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় মনু নদীর ৫ লক্ষাধিক টাকার বালু লুটের অভিযোগ

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপেজলায় মনু নদীর সরকারি বালু লুট করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৩ জনের নামোল্লেখসহ ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত রেখে ২৭ ফেব্রুয়ারি রাতে থানায় মামলা করেছেন উপজেলার হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মতিউর রহমান।

মামলায় অভিযুক্ত হলেন- ওই ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা খুরশেদ আলী চৌধুরীর ছেলে তারেক আহমদ চৌধুরী, মরতুজ আলীর ছেলে জুনাব আলী ও চান্দগাঁওয়ের তাজু মিয়ার ছেলে মো. সাবলু মিয়া।

Manual4 Ad Code

মামলায় মতিউর রহমান উল্লেখ করেন, মনু নদী থেকে চরকাটিং করা নিলামযোগ্য সরকারি বালু হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় স্তুপ করে রাখা হয়। কিন্তু তারেক আহমদ চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে সেই বালু লুট করে নিয়ে গেছেন। বিভিন্ন সময়ে তারা প্রায় ১ লক্ষ ঘনফুট বালু লুট করেছেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, সরকারি বালু চুরির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, ওই চোরচক্রকে আটক করতে হাজীপুর এলাকায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাদের পাওয়া যায়নি। তারা সরকারের প্রায় ৫ লক্ষাধিক টাকার বালু চুরি করেছেন।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!