কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান

  • শনিবার, ১ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার ও রমজানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় শনিবার (১ মার্চ) উপজেলার কর্মধা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।

Manual1 Ad Code

প্রবীণ শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সুহাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী।

Manual6 Ad Code

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জামায়াতে ইসলামীর শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সহকারী অধ্যাপক মো: আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ আবু সুফিয়ান, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকী, কাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আহমদ আল রিপার প্রমুখ।

Manual1 Ad Code

অতিথিগণ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মজিদ লাল মিয়া এবং তাঁর সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদানের জন্য দোয়া করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০ জন হতদরিদ্র প্রতিবন্ধী মানুষকে ৬০ টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় এলাকার অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!