কুলাউড়ার মনু নদীর চরে আটকে ছিলো রোহিঙ্গা নারী লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার মনু নদীর চরে আটকে ছিলো রোহিঙ্গা নারী লাশ

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর দাউদপুর এলাকা থেকে ০৩ মার্চ সোমবার সন্ধ্যায় পারভীন ফাতেমা নামক এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সাথে ১১শ ভারতীয় রুপি, একটি মোবাইল ও মিয়ানমারের নাগরিকত্বের ফটোকপি পাওয়া গেছে। নাগরিকত্বেও ফটোকপিতে নিহত ওই নারীর জন্ম সাল ২০০৭ বলে উল্লেখ করা হয়েছে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

স্থানীয় লোকজনের ধারণা, সম্ভবত সীমান্তের ওপার থেকে লাশ ভাসতে ভাসতে এসেছে। অথবা সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য এসেছিলো। দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। লাশটি ফুলে যাওয়ায় নদীর পানিতে ভাসছিলো।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে বলে নিশ্চিত করেন। আপাতত কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!