কুলাউড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code
এবে ডেস্ক::  মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি বলেন, সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। এমন খবরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা এবং অপর এক অভিযানে রবিরবাজার এলাকায় পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!