অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ আটক ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ আটক ৭

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতেঅবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অভিযোগে নারী শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবির হাতে আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পালবাড়ি এলাকা দিয়ে মানবপাচারকারী আলাল মিয়া, আমির হামজা ও সানোয়ার হোসেন আটক ৭ জনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করেন। এ সময় লালারচক বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করে।

Manual1 Ad Code

জাকারিয়া আরও বলেন, অভিযানকালে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, বিজিবি এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের বুধবার ১২ মার্চ মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!