কুলাউড়ার মুরইছড়া সীমান্ত- ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ৫ নারী পুরুষ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার মুরইছড়া সীমান্ত- ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ৫ নারী পুরুষ আটক

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিজুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন- জলিল মিয়া (৫০), সিদ্দেক আলী (৪০) আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার বাসিন্দা।

 ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সোমবার সকালে কুকিজড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তিনি আরও বলেন, আটককৃতদের বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, এ ঘটনায় বিজিবি কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের ২৫ মার্চ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!