বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের ব্যবস্থাপনায় দাররুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অন্তর্ভুক্ত ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (২২ মার্চ) দুপুরের বড়লেখা উপজেলা তালামিয কার্যালয়ে ১৬ টি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্বারী ও নাজিম সাহেবদের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ফকিরবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান।

এসময় উপজেলা কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, দ্বিতৃয় জনপল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমদ,সমাজ সেবক হাফিজুর রহমান, গ্লোবাল ইয়ূথ ফোরাম এর কান্ট্রি প্রতিনিধি মো.মাসুম আহমদ, মাওলানা সাইফুর রহমান সিদ্দিক, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, মো. মিছবাহ উদ্দিন প্রমুখ ছিলেন।

Manual6 Ad Code

অনুদান প্রদানকালে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গ্লোবাল ইয়ূথ ফোরামের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা মুসলিম উদ্দিন, স্প্রেন প্রবাসী মাওলানা আব্দুস শহিদ রাবু, সভাপতি আয়ারল্যান্ড প্রবাসী হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসী মাওলান ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক লন্ডন প্রবাসী কামরুল ইসলাম বাবু ও উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ কবির।

Manual1 Ad Code

প্রধান উপদেষ্টা মাহাফিজ মাওলানা মুসলিম উদ্দিন জানান, বড়লেখাগ্লোবাল ইয়ূথ ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এর লক্ষ্য ও উদেশ্য হচ্ছে উপজেলার মসজিদ, মাদরাসা, এতিমখানায় আর্থিক অনুদান প্রদান, হতদরিদ্রদের সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা করা, কন্যা দায়গ্রস্থ বাবা-মাকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা। তিনি সংগঠনের মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!