বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ভর্তি ২ কাভার্ড ভ্যান জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ভর্তি ২ কাভার্ড ভ্যান জব্দ

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিশেষ টহল দল বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে বিয়ানীবাজারের দুবাগ মোড় নামক এলাকা থেকে ভারতীয় অবৈধ জিরার চালান আটক করেছে। এসময় ভারতীয় চোরাইপণ্য বহনকারি দুইটি মিনি কাভার্ড ভ্যানও জব্দ করেছে বিজিবি। যার সর্বমোট সিজার মূল্য ৭০ লাখ ৫০ হাজার টাকা।

Manual1 Ad Code

জানা গেছে, বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ভায়া দুবাগ-সিলেট সওজ সড়কটি যেন ভারতীয় চোরাই পণ্য পাচারের ট্রানজিট রোডে পরিণত হয়েছে। প্রায়ই বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন চোরাইপণ্যের ছোটবড় ১/২টি চালান আটক করে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫২-বিজিবির (বিয়ানীবাজার) ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল সীমান্তের আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারত হতে অবৈধভাবে পাচারকৃত ২৭০০ কেজি ভারতীয় জিরাসহ ২টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে বিজিবি।

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, উদ্ধার অবৈধ ভারতীয় জিরার চালান-সহ জব্দ দুইটি কাভার্ড ভ্যানের বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ ৫০ হাজার টাকা। দুই মিনি কাভার্ড ভ্যানসহ অবৈধ জিরার চালান আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!