কুলাউড়ায় স্বাধীনতা দিবসে চা-বাগানের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন বীর মুক্তিযোদ্ধা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় স্বাধীনতা দিবসে চা-বাগানের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন বীর মুক্তিযোদ্ধা

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  চা-শ্রমিকেরা স্বল্প মজুরি পান। তা দিয়েই টেনেটুনে চলে সংসার। এসব শ্রমিক পরিবারের দেড় শতাধিক শিশু শিক্ষার্থীকে একবেলা খাওয়ানোর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করলেন বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন।

বুধবার দুপুরের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সারোয়ার হোসেন দীর্ঘদিন কুলাউড়াসহ পার্শ্ববর্তী জুড়ী উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নেন। বর্তমানে কুলাউড়ার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জে।

বুধবার বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, চা–বাগানের বন্ধ থাকা হাসপাতালের এক পাশে রান্নার আয়োজন করা হয়। সেখানে পাকা মেঝেতে দুই পাশে সারি ধরে শিশুরা বসেছে। তাদের সামনে প্লেট ও পানির গ্লাস রাখা। স্বেচ্ছাসেবীরা প্লেটে এক এক করে ভাত, ডিম, ডাল ও মুরগির মাংস তুলে দেন। খাওয়ার পর প্রত্যেক শিশুর হাতে চকলেট তুলে দেওয়া হয়। খুশি হয়ে বাড়ি ফিরে যায় তারা।

Manual8 Ad Code

এ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় বাসিন্দা শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ। এ ছাড়া স্থানীয় বাসিন্দা দিলীপ দাস, কৃষ্ণদাস অলমিক, শিক্ষক শিল্পী অলমিক ও দীপা দাস স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন বলেন, চাকরির সুবাদে খুব কাছ থেকে চা-শ্রমিকদের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ হয়। চা-বাগানের শিশুরা জন্মের পর থেকে অভাব-অনটনে বড় হয়ে ওঠে। তাই স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করতে বাগানের শিশু শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর উদ্যোগটি নেন।স্বাধীনতা দিবসে চা-বাগানের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন বীর মুক্তিযোদ্ধা

Manual1 Ad Code

চা-শ্রমিকেরা স্বল্প মজুরি পান। তা দিয়েই টেনেটুনে চলে সংসার। এসব শ্রমিক পরিবারের দেড় শতাধিক শিশু শিক্ষার্থীকে একবেলা খাওয়ানোর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করলেন বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন।

Manual3 Ad Code

বুধবার দুপুরের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সারোয়ার হোসেন দীর্ঘদিন কুলাউড়াসহ পার্শ্ববর্তী জুড়ী উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নেন। বর্তমানে কুলাউড়ার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জে।

বুধবার বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, চা–বাগানের বন্ধ থাকা হাসপাতালের এক পাশে রান্নার আয়োজন করা হয়। সেখানে পাকা মেঝেতে দুই পাশে সারি ধরে শিশুরা বসেছে। তাদের সামনে প্লেট ও পানির গ্লাস রাখা। স্বেচ্ছাসেবীরা প্লেটে এক এক করে ভাত, ডিম, ডাল ও মুরগির মাংস তুলে দেন। খাওয়ার পর প্রত্যেক শিশুর হাতে চকলেট তুলে দেওয়া হয়। খুশি হয়ে বাড়ি ফিরে যায় তারা।

এ অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় বাসিন্দা শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ। এ ছাড়া স্থানীয় বাসিন্দা দিলীপ দাস, কৃষ্ণদাস অলমিক, শিক্ষক শিল্পী অলমিক ও দীপা দাস স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual8 Ad Code

বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন বলেন, চাকরির সুবাদে খুব কাছ থেকে চা-শ্রমিকদের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ হয়। চা-বাগানের শিশুরা জন্মের পর থেকে অভাব-অনটনে বড় হয়ে ওঠে। তাই স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করতে বাগানের শিশু শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর উদ্যোগটি নেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!