জুড়ীতে ছাত্র শিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

জুড়ীতে ছাত্র শিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত-

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শীতের কনকনে সকালে জুড়ী উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে রত্না মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. আব্দুল্লাহ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ সম্পাদক তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুহিত মুর্শেদ, “বক্তব্যের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলেন, তরুণরা আগামীতে নেতৃত্ব দিতে এই বাংলাদেশকে সেজন্য স্বাধীনতা মূল লক্ষকে প্রেরণা হিসাবে ধারণ করে কাজ কর যেতে হবে তাহলে দেশ পাবে সঠিক নেতৃত্ব এবং দূর হবে সকল সংকট ও সমস্যা।”
দৌড়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুস শুকুর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “এত সুন্দর একটি ইভেন্ট আয়োজন করার জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন আমাদের অনেক উৎসাহিত করে। এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির দায়িত্বশীল রুমেল আহমদ, নাজমুল ইসলাম, জাবির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম ২০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!