কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মৌলভীবাজার কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ।

Manual1 Ad Code

কমলগঞ্জ কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. জসিম উদ্দিন শাকিল, মৌলভীবাজার কোয়াবের কোষাধ্যক্ষ মো. রেজওয়ানুর রহমান, শ্রীমঙ্গল কোয়াবের সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনসুর রাফি, বিশিষ্ট সমাজসেবক রাহেল চৌধুরী, কমলগঞ্জ কোয়াবের সহ সভাপতি মুর্শেদুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

সমাপনী খেলায় ভানুগাছ ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাহাত ফাইটার্স।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!