রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code


মোঃ বুলবুল  ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

​মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজীবের মা জান্নাতুল ফেরদৌস। ​শুক্রবার (৪ সেপ্টেম্বর)  বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
​উদ্বোধনী বক্তব্যে সন্তানহারা এই মা আবেগপ্লুত কণ্ঠে বলেন, যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ। সেই যুবসমাজ যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, বরং খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলে—এটিই এখন সময়ের দাবি।
​টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য আলতাফ হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম।
​বক্তারা বলেন, শহীদ রাজীবের মতো বীর সন্তানদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।​উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে উমরমজিদ ইউনিয়ন একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!