বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

 বড়লেখা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

বড়লেখায় ফুটবল রেফারী এসোসিয়েশন-বড়লেখা উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ (শনিবার) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের জনমিলন কেন্দ্রে উপজেলার বিভিন্ন পর্যায়ের রেফারী ও সাবেক কৃতী ফুটবলারদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কৃতী ফুটবলার নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হাজী মোঃ শফিক উদ্দিনকে আহবায়ক এবং লুৎফর রহমান চুন্নুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ফুটবল রেফারী এসোসিয়েশন বড়লেখা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন-আহবায়ক সাবেক কৃতী ফুটবলার যথাক্রমে আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মোঃ আমির উদ্দিন, মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। সদস্য- আরমান আমান, খায়রুল ইসলাম মন্টু, জৈন উদ্দিন মেসি, সাইফুল ইসলাম, আব্দুল করিম, রাসেল আহমদ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews