ছাতকে নাশকতা মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

ছাতকে নাশকতা মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual6 Ad Code

ছাতকে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর খুরমা ও কালারুকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন—উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে তাজ উদ্দিন (৩০) ও কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল মঈনের ছেলে আব্দুল মহসিন (৪৩)। দু’জনই সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একাংশ বলছে, রাজনৈতিক অস্থিরতার সময় নানা ঘটনায় বহু নাম জড়িয়ে যায়, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত হওয়া জরুরি। অন্যদিকে পুলিশ বলছে, নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রমে যারাই জড়িত থাকার অ‌ভি‌যো‌গে তা‌দেরকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

Manual5 Ad Code

এ নিয়ে যুবলীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এ গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই ২০২৫ সালে দায়ের করা নাশকতা মামলার তদন্তের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা হচ্ছিল।

মামলা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ দল ওই দুই যুবলীগ নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই আসামিকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!