সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি::

সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি মোট ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে নিরঙ্কুশ ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ের মুকুট অর্জন করেছেন।

Manual4 Ad Code

এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন মোট ভোটারের ৫০.০১ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম,তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। এছাড়া খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির পেয়েছেন ২ হাজার ২৭৮ ভোট। জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৫২৪ ভোট, এবং ন্যাশনাল পিপলস পার্টি–এনপিপির মো. আজিজুল হক পেয়েছেন ৪৩৩ ভোট।

Manual1 Ad Code

গণভোটেও উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মোট ১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন ‘হ্যাঁ’ ভোট প্রদান করেছেন, আর ৭৬ হাজার ৫৩০ জন ভোটার ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন।

Manual4 Ad Code

রাজনীতিতে কলিম উদ্দিন আহমদ মিলনের চার দশকের পথচলা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক সুপরিচিত নাম। তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি সুনামগঞ্জ–৫ এলাকার উন্নয়ন, আন্দোলন এবং সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রজীবনে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ–এর মাধ্যমে। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল তার জীবনের প্রথম বড় অর্জন, যখন জাসদের প্রার্থী হিসেবে তিনি সুনামগঞ্জ—৫ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এটি ছিল তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় এক উল্লেখযোগ্য সাফল্য।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হন। একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি–তে যোগ দেন এবং সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করেন। যদিও সে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, পরবর্তীতে তিনি দলের গুরুত্বপূর্ণ পদে দ্রুত এগিয়ে যান।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মিলন আবারও বিজয়ী হন। এরপর সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং আহবায়ক হিসেবে দলের প্রতি তার নেতৃত্বগুণ আরও স্পষ্ট হয়ে ওঠে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে দলের প্রতি তার আনুগত্য এবং সাংগঠনিক দক্ষতা তাকে আরও উঁচু অবস্থানে নিয়ে যায়। ২০১৭ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে‌ছি‌লেন ।

Manual7 Ad Code

এবারের বিজয়—সংগঠিত বিএনপি ও জনসমর্থনের প্রতিফলন সুনামগঞ্জ—৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনের এবারের জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিনের তৃণমূলভিত্তি, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার ফল হিসেবে দেখছেন।

ছাতক–দোয়ারাবাজারের সাধারণ ভোটারদের মধ্যেও তার উন্নয়নমুখী ভাবনা ও রাজনৈতিক ধারাবাহিকতা নতুন করে আশা জাগিয়েছে।

এলাকাবাসীর মতে, এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়—এটি সুনামগঞ্জ—৫ আসনে পরিবর্তন, আশা এবং জনগণের অভিমতের সুস্পষ্ট প্রতিফলন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews