আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
নসিব সিনেমার পোস্টার ও প্রযোজক, পরিচালক ইকবাল

Manual7 Ad Code

এইবেলা বিনোদন:: নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন প্রযোজক আরশাদ আদনান ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তাদের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘নসিব’। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং চলছে। এরই মধ্যে পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

প্রকাশিত পোস্টারে সমুদ্রের তীরে একটি কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটিকে দেখা গেছে। চাঁদের আলোয় নির্মিত পোস্টারটিতে রোমান্টিক আবহের পাশাপাশি গল্পের আবেগঘন দিকেরও ইঙ্গিত রয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Manual8 Ad Code

‘নসিব’-এর অন্যতম আকর্ষণ নতুন জুটি। তবে সিনেমার গল্প ও চমক ধরে রাখতে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পাশাপাশি কয়েকজন বিদেশি অভিনয়শিল্পীও থাকছেন বলে জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।

Manual7 Ad Code

শিল্পীদের পরিচয় গোপন রাখার বিষয়ে পরিচালক বলেন, “গল্পের প্রয়োজনে আপাতত শিল্পীদের নাম প্রকাশ করছি না। তবে দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন।” তিনি জানান, আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিগ বাজেটের এই সিনেমায় আধুনিক কারিগরি প্রযুক্তির পাশাপাশি অ্যাকশননির্ভর বেশ কিছু দৃশ্য থাকছে। কক্সবাজারের প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর ঢাকা ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বাকি অংশের দৃশ্যধারণ করা হবে।

Manual5 Ad Code

এদিকে মোহাম্মদ ইকবালের পরবর্তী সিনেমা ‘গুলশানের চামেলি’-এর শুটিং আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে নতুন বছরে শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করবেন প্রযোজক আরশাদ আদনান। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!