কুলাউড়ার ব্রাহ্মণবাজারে ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার ব্রাহ্মণবাজারে ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল সম্পন্ন

  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস ফ্রিজ এন্ড টিভি ব্যাডমিন্টন প্রতিযোগীতা ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১০ ফ্রেব্রুয়ারী বুধবার রাত সাড়ে আটটায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ মাঠে ইয়াং স্টারের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ব্রাহ্মণবাজার ব্যবসায় কল্যাণ সমিতি ৩-১ সেটে রাজনগর উপজেলার বালিশহ¯্ররে ডালাশ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ডালাশ জুটির জাহিদ আহমদ।

Manual8 Ad Code

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামখান বাচ্চু, রফিক আহমদ, ইয়াংস্টার ক্লাবের সভাপতি সাইফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক তারা মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়জুর রহমান ছুটই,উপজেরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, ইয়াংস্টার ক্লাবের জামাল আহমদ, মোজাম্মেল হক অপু, শামীম আহমদ,আবু তালেব, আব্দুল মনসুরসহ সদস্য বৃন্দ।

Manual1 Ad Code

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার দু’দলের টিম ম্যানেজার কাছে প্রদাণ করেন। খেলায় তৃতীয় স্থান অর্জন করে আনিশা জুটি মোকামবাড়ী ব্রাহ্মণবাজার। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ৩২টি দলের অংশগ্রহণে উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগীতা শুরু হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!