কুলাউড়ায় ক্লাসিক ফ্যাশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় ক্লাসিক ফ্যাশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া

  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, শহর প্রতিনিধি ::

কুলাউড়া পৌর শহরের সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার নিচতলায় অবস্থিত “ক্লাসিক ফ্যাশন” এখন আরও নতুন আঙ্গিকে। ব্যবসার ২৫ বছর পূর্তি উপলক্ষে বাহারি ডিজাইনের নিত্যনতুন কাপড়ের সমাহার নিয়ে অত্যাধুনিক আঙ্গিকে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। বুধবার ১৭ ফেব্রুয়ারী মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।

Manual7 Ad Code

এতে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জাহেদ, সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক আব্দুর রব, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, মিলিপ্লাজার ব্যবস্থাপক নাসের হায়দার, সহকারী ব্যবস্থাপক আব্দুল মালিক, মানবাধিকার কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক আহবাব রাসেল প্রমুখ।

Manual7 Ad Code

এসময় মিলিপ্লাজা এবং কুলাউড়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এক প্রতিক্রিয়ায় ক্লাসিক ফ্যাশনের সত্বাধিকারী আবু তাহের চৌধুরী মামুন বলেন, মিলিপ্লাজা নির্মাণের পর থেকেই ২৫ বছর যাবত ব্যবসা করে আসছি। সম্মানিত ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এবং সময়ের সাথে সামঞ্জস্য রেখে পণ্য বিক্রয়ের চেষ্টা করছি। প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!