কুলাউড়ার সীমান্ত এলাকা থেকে বিদেশী মদসহ গ্রেফতার-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ার সীমান্ত এলাকা থেকে বিদেশী মদসহ গ্রেফতার-১

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ২৮১ বোতল বিদেশী মদসহ মঞ্জুর আলী (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে র‌্যাব-৯ এর একটি দল উপজেলার শরীফপুর ইউপির ইটারঘাট এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করে। মঞ্জুর আলী ওই ইউনিয়নের ইটারঘাট এলাকার ওয়াতির আলীর ছেলে।

Manual4 Ad Code

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে স্থানীয় থানায় মামলা করেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৫টা ১০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়া থানার ১০ নম্বর শরীফপুর ইউপির ইটারঘাট এলাকায় অভিযান চালায়।

Manual6 Ad Code

এসময় মঞ্জুর আলীর বসতঘরের পূর্ব পাশের গাড়ির গ্যারেজের ভেতরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ২৮১ বোতল মদ জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!