এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ পিতা কুলাউড়া বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল বারী ছমরু মিয়া ২৭ ফেব্রুয়ারি শনিবার রাত ৯. ২০ মিনিটে কুলাউড়া কাছুরকাপন নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিলো ৯১ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমে নামাজে জানাযা নিজ বাড়ির সম্মুখে কাছুরকাপন জামে মসজিদের প্রসঙ্গে ২৮ জানুয়ারি রোববার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়। বড় ছেলে ব্যবসায়ী মো. মিছবা উদ্দিন, ২য় ছেলে কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ৩য় ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর যুবলীগের আহবায়ক শাহীন আহমদ। তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমাসহ দুই মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ও এক মেয়ে মৌলভীবাজার আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব আলম শামীমের স্ত্রী ।#