কমলগঞ্জে বেলা’র কমিউনিটি পরামর্শ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে বেলা’র কমিউনিটি পরামর্শ সভা

  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

নদী ছড়ার বালু মহালের একই স্থানে ফিবছর ইজারা ঘোষণা না করার দাবি

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ছড়া সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন চিত্র পর্যালোচনা শীর্ষক সভায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে নদী ছড়ার বালু মহালের একই স্থানে ফিবছর ইজারা ঘোষণা না করার দাবি জানানো হয়েছে। রোববার বেলা ১১ টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস এন্ড প্রমোটিং জাস্টিস কমিউনিটি পরামর্শ সভার শুরুতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর সিলেট বিভাগীয় সম্বয়ক অ্যাড. শাহ সাহেদা আক্তার পাহাড়ি ছড়া সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন চিত্র পর্যালোচনা বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

Manual3 Ad Code

বেলা নেটওয়ার্ক সদস্য ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর সঞ্চালনায় সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। অন্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন, মাওলানা জাকারিয়া, নারী কর্মী শিরীন শিলা, বেলা সিলেট অফিসের কর্মকর্তা মো. আল আমীন সরদার প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক, নারীকর্মী, বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সভায় আলোচকরা ধলাই নদী ও পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরা হয়। চা বাগান, বনাঞ্চল, কৃষিজনবসতি, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং একই স্থানে ফিবছর বালু মহাল ঘোষণা না করার প্রস্তাব করা হয়। এছাড়া পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) কমিটির সমম্বয়ে ছড়ার বালু মহাল ও পাথর কোয়ারি ঘোষণার দাবি জানানো হয়।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!