কুলাউড়ায় জাল নোট ও ইয়াবাসহ একজন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় জাল নোট ও ইয়াবাসহ একজন আটক

  • সোমবার, ১ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তবর্তী হরিচক গ্রামে থেকে থেকে জাল নোট ও ইয়াবাসহ আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০) নামক এক ব্যক্তিকে আটক করেছে (র‌্যাব) -৯। সোমবার (০১ মার্চ) বিকেলে তাকে কুলাউড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী হরিচক গ্রাম থেকে আবুল কালাম আজাদকে আটক করে।

Manual4 Ad Code

এ সময় তার কাছে এক হাজার টাকার ৩০ টি জাল নোট ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যরয়। আটককৃত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজেলার হরিচক গ্রামের চাঁন আলীর ছেলে।

Manual6 Ad Code

এদিকে তাকে আটকের পর জব্দকৃত জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আটক আজাদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!