কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার করলো চান্দগাঁও একতা যুব সংঘ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার করলো চান্দগাঁও একতা যুব সংঘ

  • শুক্রবার, ৫ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একটি গ্রামীণ রাস্তা ৪ কিলোমিটার স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো চান্দগাঁও একতা যুব সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। গত ২ সপ্তাহ ধরে ওই সংগঠনের সকল সদস্যরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মীরেরগাঁও পলকী নদীর ব্রীজ থেকে চান্দগাঁও ভায়া কাতাইরপার কবরস্থান পর্যন্ত এবং চান্দগাঁও -হাজীপুর রাস্তার পলকি নদীর ব্রীজ থেকে চান্দগাঁও (সাবেক ইউপি সদস্য) এখলাছুর রহমানের বাড়ির সামনের চৌমুহনী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার করেন।


চার কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও বেহাল দশার কারণে স্থানীয় মানুষের চলাচলে দূর্ভোগ চরম আকার ধারণ করে। সামান্য বৃষ্টি হলেই কাঁদা-পানিতে মিশে একাকার হয়ে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ভোগে শিকার হন ইউনিয়নের ৬-৭টি গ্রামের দশ সহস্রাধিক মানুষকে।

এমন দূর্ভোগ দূর করার জন্য গ্রামবাসীরা জনপ্রতিনিধিদের কাছে গিয়েছিলেন কয়েকবার। কিন্তু তাতেও কোনো সুফল হয়নি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। গ্রামের মানুষের অসুবিধা দেখে চান্দগাঁও একতা যুব সংঘের সভাপতি সালাউদ্দিন আহমদের উদ্যোগে সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাটি ফেলে সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন।

এই রাস্তা দিয়ে হাজীপুর ইউনিয়নের মীরেরগাঁও, চান্দগাঁও, পুরানতকি, ভূঁইগাঁও, কাথাইরপার গ্রামের হাজার হাজার মানুষ কুলাউড়া, শমসেরনগর, ভানুগাছ, শ্রীমঙ্গল, স্থানীয় পীরের বাজারসহ জেলা সদরে নিয়মিত যাতায়াত করেন। এরমধ্যে মধ্যে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, সবজি ব্যবসায়ীও রয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় চান্দগাঁও একতা যুব সংঘের কিছু উদ্যোমী স্বেচ্ছাসেবী যুবক কোদাল নিয়ে রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলছেন এবং ড্রেসিং করছেন। সংগঠনের সদস্যেদের এমন কর্মযজ্ঞ দেখে এলাকার কয়েকজন বয়োজৈষ্ঠ ব্যক্তিরাও তাদের সাথে সংস্কার কাজে যোগ দেন। এছাড়া প্রতিদিন স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নেয়া সদস্যদের জন্য আয়োজন করা হয় দুপুরের খাবার। তাদের এই উদ্যোগকে স্থানীয় এলাকার লোকজন সাধুবাদ জানাচ্ছেন।

Manual1 Ad Code

রাস্তার সংস্কারের কাজে অংশ নেন স্থানীয় মুরব্বি মুতলিব মিয়া, আব্দুর রউফ,আবুল মিয়া, সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সংগঠনের উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক ডা. দীপক মল্লিক, শিক্ষক মো. লুৎফুর রহমান, অনিমেষ মল্লিক, সাইদুর রহমান, মনির উদ্দিন, সংগঠনের সিনিয়র সদস্য শাহাব উদ্দিন, আজিম উদ্দিন, সেলিম আহমদ, সায়েদ আহমেদ, মাহমুদ আহমেদ, দেলোয়ার হুসাইন, নাজমুল ইসলাম, ফরিদ আহমেদ, রুমেল আহমেদ, ময়নুল ইসলাম, হেলাল আহমেদ, জলাল মিয়া, রহিম উদ্দিন, মিছবাউর রহমান, বিধান মল্লিক,তাপস মল্লিক, নেপাল মল্লিক, খিতিশ মল্লিক, নির্মল মল্লিক, পরিমল মল্লিক, কামাল আহমদ, মুহিদ মিয়া, স্বপন মল্লিক, সজল মল্লিক, বাবুল মিয়া প্রমুখ।

তারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দে স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের বরাদ্দে এ রাস্তার কোন সংস্কার কাজ হয়নি। উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। অথচ সরকারের পক্ষ থেকে গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কারে কত ধরনের প্রকল্প রয়েছে।

সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদ জানান, রাস্তার বেহাল দশার কারণে দুর্ভোগের শেষ নেই। এ অবস্থায় আমাদের সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। গত ১৪ দিনে কাজ শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে রাস্তার বাকি কাজটুকুও সম্পন্ন করা হবে। সরকারি বরাদ্দে রাস্তার কাজ মেরামত করলে এলাকাবাসী অনেক উপকৃত হতো।

Manual6 Ad Code

এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, চান্দগাঁও একতা যুব সংঘের এমন উদ্যোগ শুনে আমি খুবই খুশি হয়েছি। হাজীপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের যুবক বা স্বেচ্ছাসেবী সংগঠন এভাবে এগিয়ে এলে হাজীপুর ইউনিয়ন একটি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত হবে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই ওই রাস্তার উন্নয়ন কাজ করা হবে।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করায় ওই সংগঠনের এমন মহৎ কর্মযজ্ঞকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!