প্রত্যয়নপত্র সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠান প্রধানরা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

প্রত্যয়নপত্র সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠান প্রধানরা!

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

আবেদন করলেই মিলবে ৭ থেকে ১০ হাজার টাকা পাওয়া যাবে এমন গুজবে মৌলভীবাজারের কমলগঞ্জে সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কয়েকেদিন থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের ঢল দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন কম্পিউটার ও ফটোকপি দোকানগুলোতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় গত ১৮ জানুয়ারি সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, প্রতিবন্ধী, অসহায়, রোগগ্রস্ত, গরিব মেধাবী অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে অনুদানের টাকা বিতরণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করে। এই আবেদনের তারিখ ২৮ ফেব্রুয়ারি শেষ হলে শিক্ষা মন্ত্রণালয় তা ৭ মার্চ পর্যন্ত বৃদ্ধি করে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করলেই ৭ থেকে ১০ হাজার টাকা পাওয়া যাবে এই খবর উপজেলার সর্বত্র ছড়িয়ে পরে। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক অনুদানের আবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রত্যয়নপত্র নিতে ভিড় জমাতে দেখা গেছে।

Manual5 Ad Code

কমলগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী কারিমা রিতু বলেন, আবেদন করলেই ১০ হাজার টাকা পাওয়া যাবে এমন খবরে কলেজে গিয়ে দেখি অনেক শিক্ষার্থী উপস্থিত হয়ে প্রত্যয়নপত্র সংগ্রহ করছে। আমিও প্রত্যয়ন নিয়ে আবেদন করেছি। তবে টাকা পাবো কিনা জানি না। তবে সবাই করছে, তাই আমি করেছি।

Manual3 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া বলেন, আবেদনে প্রত্যয়ন প্রয়োজন হওয়ায় আমরা তা সরবরাহ করছি। সবাই ১০ হাজার টাকা পাবে এটি গুজব। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক সকল শিক্ষার্থীই আবেদন করতে পারে, কিন্তু টাকা সবাই পাবে না। এটি চলমান প্রক্রিয়া। যাচাই বাছাই করে ক্যাটাগরি অনুসারে অনুদান পাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন বলেন, সবাই ১০ হাজার টাকা পাবে এটি গুজব। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক সকল শিক্ষার্থীই আবেদন করতে পারে, কিন্তু টাকা সবাই পাবে না। এটি চলমান প্রক্রিয়া। যাচাই বাছাই করে ক্যাটাগরি অনুসারে অনুদান পাবে। গুজব রোধে আমরা সচেষ্ট আছি।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, গুজবের ব্যাপারে আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরণের গুজব প্রতিহত করা হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!